মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ৩৩ তম মৃত্যু বার্ষিকী আজ

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ৩৩ তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৮৬ সালের আজকের দিনে ৮৬ বছর

বয়সে ঢাকা পিজি হাসপাতালে রাতের শেষ প্রহরে

তিনি ইন্তেকাল করেন ।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ১৯০০ সালের ২৭

নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারুটিয়া

গ্রামে এক পীর বংসে জন্ম গ্রহন করেন । তার পিতার

নাম শাহ সৈয়দ আবু ইসহাক ও মাতা আজিজুন্নেছা।

আজীবন সংগ্রামী মানুষ ছিলেন মাওলানা আব্দুর

রশিদ তর্কবাগীশ।

তার নেতৃত্বে ১৯২২ সালের ২৭ জানুয়ারি বিলেতি

পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে বিট্রিশ

পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত

হয় । ১৯৫২ সালে তারই নেতৃত্বে হয় ভাষা আন্দোলন ।

১৯৫৫ সালে ১২ আগষ্ট পাকিস্তানের গন পরিষদে

রাষ্টীয় ভাষা বাংলার দাবীতে তিনিই প্রথম

বাংলা ভাষায় বক্তব্য দেন । ১৯৫৬ সাল থেকে ১৯৬৭

সাল পর্যন্ত তিনি আওয়ামীলীগের সভাপতির

দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি কৃষক আন্দোলন,খেলাফত আন্দোলন

,তেভাগা আন্দোলন সহ দেশ ও জাতীর

ক্রান্তিকালে সকল মুক্তির আন্দোলনে পুরো সামনে

থেকে জাতীর অধিকার আদায়ে সচেষ্ট থেকেছেন

আজীবন ।

No comments

Powered by Blogger.